ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে আরও একটি রোহিঙ্গা নির্যাতন শিবির

Link Copied!

armyআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের সাদাও এলাকায় সন্দেহভাজন আরেকটি রোহিঙ্গা শরনার্থিদের গোপন নির্যাতন শিবিরের সন্ধান পাওয়া গেছে। বুধবার মালেয়শিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি খাও-কাইউ পাহাড়ে এ শিবিরটি আবিস্কার করা হয়।
মালেয়শিয়ার বার্তা সংস্থা বারনামা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে এ ব্যাপারে থাই কর্তৃপক্ষের কোন বরাত উল্লেখ করতে পারেনি সংস্থাটি।
ধারণা করা হচ্ছে শিবিরটি এক বছর আগে নির্মান করা হয়েছে। এক সপ্তাহ আগে সঙ্খলার যে বন থেকে ২৬ রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীর কবর পাওয়া গিয়েছিল নতুন শিবিরটি তার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।
বারনামার প্রতিবেদনে বলা হয়, শিবিরটিতে ১ হাজার লোক বসবাসে সক্ষম। এতে ২১টি বেডরুম, আট টয়লেট, দুটি পর্যবেক্ষণ টাওয়ার, চারটি চুলা ও একটি বিশাল হলরুম রয়েছে। এগুলো সবই নির্মানাধীন।
প্রসঙ্গত, গত ১ ও ২ মে সঙ্খলা প্রদেশের সাদাও এলাকার  জঙ্গলে একটি গণকবর থেকে ২৬ জন অভিবাসীর কঙ্কাল উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পরে ওই এলাকায় আরও পাঁচটি কবরের সন্ধান পাওয়া যায়। তাদেরকে মানবপাচারকারীরা মালেয়শিয়া নিয়ে যাওয়ার কথা বলে এসব জঙ্গলে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালাতো।