ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমড়া গণহত্যা দিবস আজ

Link Copied!

26-marchপাবনা প্রতিনিধি : এই দিনে মহান মুক্তিযুদ্ধের উত্তরাঞ্চলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা সংঘটিত হয়েছিল পাবনা জেলার সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ডেমড়ায়।
১৯৭১ সালের এই দিনে সহস্রাধিক মুসলমান-হিন্দু সম্প্রদায়ভুক্ত সাধারণ গ্রামাবাসী, আশ্রয় নেয়া মানুষ ও মুক্তিকামীদের নির্বিচারে হত্যা করে এদেশীয় রাজাকার, আলবদরসহ পাকিস্তানি হানাদার বাহিনী।
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, এলাকাটি নিরাপদ ভেবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হিন্দু মুসলমান ধনাঢ্য ব্যবসায়ীরা এ গ্রামে আশ্রয় নেয়। তৎকালীন আলবদর, আল শামস্ প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এবং তারই নির্দেশে স্থানীয় দোসর আসাদ রাজাকারের নেতৃত্বে এ গ্রামে ২শ ৫০ জন ধনাঢ্য হিন্দু ব্যবসায়ীসহ প্রায় সহস্রাধিক মুক্তিকামী যোদ্ধা এবং স্থানীয় গ্রামবাসীকে নিষ্ঠুর ও নির্মমভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেইসঙ্গে তারা এ এলাকায় ব্যাপক লুটতরাজ ও নারী ধর্ষণ করে।
ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সেলিম মোর্শেদ জানান, উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহৎ গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী এ ডেমড়া গ্রামে। স্বাধীনতা পরবর্তী সময়ে ঝোঁপ আর জঙ্গলে পরিপূর্ণ হয় এই বৃহৎ গণকবরটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই গণকবরের স্মৃতি ধরে রাখতে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম গণহত্যার এই স্থানটি আগামী প্রজন্মের কাছে ইতিহাস হিসেবে তুলে ধরতে আরও বড়সড় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাহলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ২শ ৫০ জন হিন্দুকে সারিবদ্ধভাবে মাটিচাপা দেয়া হয় এই গণকবরে। অনুরূপভাবে বাকি শহীদ মুসলমানদের লাশগুলোও সারিবদ্ধভাবে দাফন করা হয়। এই ইট সিমেন্টের কাজের আগে অর্থাৎ ৩৮ বছর ডেমড়ার এ গণকবরটি ছিল অন্ধকারে। তখন প্রতি বছরের মুক্তিযুদ্ধের স্মৃতিময় দিবসগুলো আসলে স্থানীয় জনগণ কলার গাছ দিয়ে স্মৃতি সৌধ নির্মাণ করে গণকবরে শায়িত শহীদদের স্মরণ করতেন।
স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রতিবারের মতো ডেমড়া গণহত্যাস্থলে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শহীদদের আত্মার শান্তিকামণায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।