আন্তর্জাতিক ডেস্ক : নিজের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপসাগরীয় দেশগুলির কঠোর সমালোচনা করেছিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি। গত ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত গোপন অডিও ফাঁস হয়ে যায়। ওই সময় মিশর সরাকারের পক্ষ থেকে দাবি এগুলিকে ‘সাজানো’ বলে দাবি করা হয়েছিল। তবে সম্প্রতি ব্রিটিশ পুলিশের দেয়া প্রতিবেদন থেকে নিউইয়র্ক টাইমস দাবি করেছে এগুলি ‘সাজানো’ নয়।
সিসি তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের প্রয়োজনের অতিরিক্ত টাকা রয়েছে। মিশরকে তার অংশ দেয়া উচিৎ। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল উপসাগরীয় এই তিন দেশ।
২০১৩ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্দ মুরসিকে ক্ষমতাচ্যুতের পর সেনা সরকার বিশাল অঙ্কের অনুদান দিয়েছিল এই তিনটি দেশ।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অডিও ফরেনসিক প্রতিষ্ঠান জেপি ফ্রেঞ্চ অ্যাসোসিয়েটসের মতে অপেক্ষাকৃত শক্তিশালী প্রমাণ নিশ্চিত করছে দুটি রেকডিংয়ে সিসির কন্ঠস্বর রয়েছে। আরেকটিতে শীর্ষ জেনারেল মামদুহ শাহীনের কন্ঠ রয়েছে।
পত্রিকারটির দাবি, এই রেকর্ডিং সত্যি হলে বেসামরিক সরকারের নিয়ন্ত্রনের বাইরে যেয়ে বিশেষ সামরিক অ্যাকাউন্টে শত শত কোটি ডলার সরিয়ে ফেলা হয়েছে।

