ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমকামীকে বিয়ে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর

Link Copied!

batenআন্তর্জাতিক ডেস্ক : সমকামী পুরুষ সঙ্গীকে বিয়ে করতে যাচ্ছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। দেশটিতে সমকামী বিয়ে বৈধ ঘোষণার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার এই ঘোষণা দিলেন তিনি। আগামী সপ্তাহে সঙ্গী গথিয়ের ডেসটিনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।
পেশায় গথিয়ের একজন প্রকৌশলী। ২০১০ সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।
৪০ বছরের বেটেলেন ২০১৩ সালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী  হন। নারী আসক্তিহীন বেটেল জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এক পুরুষ বন্ধুকে। এখন তার সঙ্গেই সংসারের গাঁটছড়া বাঁধছেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ এমন এক সূত্র জানিয়েছে, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে মাতামাতি করতে চান না বেটেল। একটি নামী সাময়িকী বিয়েকে কেন্দ্র করে তাকে প্রচ্ছদছবি করতে চেয়েছিল। কিন্তু তিনি তাতে সম্মত হননি।