ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অভিবাসী ইস্যু
বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে বৈঠকে আগ্রহী মালয়েশিয়া

Link Copied!

map-collage-ban_mal_mymআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক কিংবা শরণার্থীদের অবৈধ অভিবাসনমুখীতা নিয়ে টনক নড়েছে অভিবাসীদের জন্যে অন্যতম পছন্দনীয় লক্ষ্যস্থল মালয়েশিয়ার। এর প্রেক্ষিতে শিগগিরই বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে অভিবাসন ও শরণার্থী ইস্যুতে বৈঠকে বসার পরিকল্পনার কথা ব্যক্ত করেছে দেশটি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক আলভি ইব্রাহিম এ আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যাশা করছেন দুই দেশের সঙ্গে বৈঠক থেকে রোহিঙ্গা শরণার্থী অবৈধ অভিবাসন-ইস্যুতে একটি সন্তোষজনক সিদ্ধান্তে উপনীত হতে পারবে তার দেশ। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি অবৈধ অভিবাসনের হার যেভাবে বেড়েছে, তেমনটি ইতোপূর্বে কখনও দেখা যায়নি। এটা কাম্য নয়।
লংকাবি উপকূলে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী এসে জড়ো হলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাতে ভীষণ উদ্বেগ প্রকাশ করেন।
দাতুক ইব্রাহিম মনে করেন, বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে বৈঠক সফল না হলে বিব্রতকর ঘটনাবলীর জন্ম হতে থাকবে এবং নতুন করে এ সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হয়ে পড়তে পারে থাইল্যান্ড। কারণ থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত এ মুহূর্তে অবৈধ অভিবাসী ঠেকাতে যৌথভাবে সতর্ক অবস্থান নিয়েছে।
এদিকে ইন্দোনেশিয়া গতকাল ‘সফলভাবে’ ৮০০ অবৈধ অভিবাসীকে পুনরায় সাগরে ফেরৎ পাঠিয়েছে। এবং থাইল্যান্ডের উপকূলবর্তী গহীন অরণ্যে অসহায় ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসনপ্রত্যাশীদের, নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের, প্রমাণস্বরূপ দুটি গণকবরের সন্ধান সেখানে পাওয়া গেছে।
এসকল ঘটনা নিন্দার ঝড় ‍তুললেও তা স্রেফ মানবিকতার খাতিরে। দেশগুলো তাদের সার্বভৌম-বিশুদ্ধতা রক্ষার্থে এর বাইরে দ্বিতীয় কোনো পথ অবলম্বন করবে না বলেই মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।