আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৫১ লাখ সিরিয় নাগরিক জীবনের ঝুঁকি নিয়ে বিস্ফোরক অস্ত্রের সঙ্গে বসবাস করছে। সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে যেসব বোমা ব্যবহৃত হয়েছে এর অনেকগুলিই আবাসিক এলাকায় অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। যেকোন সময় এগুলির বিস্ফোরণ ঘটলে মৃত্যু হতে পারে এই ৫১লাখ বাসিন্দার। আর্ন্তজাতিক দাতব্য সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ৭৮ হাজার সংঘর্ষ পর্যালোচনা করেছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল। এতে দেখা গেছে ব্যবহৃত অস্ত্রের মধ্যে ৮০ শতাংশই রকেট, মর্টার ও বোমার মতো ভারী অস্ত্র। তিন চতুর্থাংশ হামলার ঘটনাই ঘটেছে জনবহুল বড় বড় নগর-উপনগরে।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিবাদমান পক্ষগুলি সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর পার্থক্য করার কোন আগ্রহই নেই, যা রীতিমতো আর্ন্তজাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক অ্যানি গারেল্লা বলেন, ‘সিরিয়া আগামি বছরগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরক অস্ত্রের উত্তারিধাকারি হতে যাচ্ছে।’
প্রসঙ্গত, জাতিসংঘের হিসাব অনুযায়ী গত পাঁচ বছরের সংঘর্ষে সিরিয়ায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বাসিন্দা।

