অর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে টানা ৫ কার্যদিবস ধরে সূচকের ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার উভয়বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি টাকা। যা গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
বিশ্লেষণে দেখা গেছে, গত বছর ১৮ নভেম্বর ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৯৯ লাখ টাকা। এরপর ডিএসইতে লেনদেন অতিমাত্রায় ওঠানামা করলেও লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়নি। তবে গত দুই দিন ধরে লেনদেনের ধারাবাহিক গতিতে সোমবার ডিএসইর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৯৯ লাখ টাকা।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৯ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৪ দশমিক ৭১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩ দশমিক শূণ্য ১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে বেড়েছে ২০৮টি, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৬৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৯৮২ দশমিক ৭৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৩৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮২৩ দশমিক ৮১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩৮ দশমিক শূণ্য ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২০ দশমিক ৬৫ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৯৩৮ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি মধ্যে বেড়েছে ১৭১টি, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।

