ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাসে

Link Copied!

RICEঅর্থনৈতিক প্রতিবেদক : ‘ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে’ বর্তমানে কৃষি পণ্যের যে বাজার ব্যবস্থা তাতে খুব যুক্তিসঙ্গতভাবেই বলা যায় এ কথাটি। চিরকাল ধরেই মধ্যস্বত্বভোগীরা ঘাম ঝরানো কৃষকের উৎপাদিত ফসল কম মূল্যে বেচতে বাধ্য করে। আর সুযোগ বুঝে তা পরে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে।
ঝিনাইদহের ভুট্টা চাষীরা ফসল কাটতে শুরু করেছেন। বাজারে আসতে শুরু করেছে নতুন ভুট্টা। তবে বাজার দর মধ্যস্বত্বভোগীদের দখলে রয়েছে। আর দাম না পেয়ে হতাশ হচ্ছেন চাষীরা। মাড়াই করার পর পরই কাঁচা ভুট্টা ৪৮০ টাকা সর্বোচ্চ ৫০০ টাকা আর শুকনো ৬৩০ থেকে ৬৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চলতি মৌসুমে ঝিনাইদহের ব্যাপক ভুট্টা আবাদ হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাতে মধ্যস্বত্বভোগীরা কম দামে ভুট্টা ক্রয় করছে। লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। ন্যায়্য দাম না পেয়ে হতাশ হচ্ছেন চাষীরা।
ঝিনাইদহে চলতি মৌসুমে ১৫ হাজার ৯শ ৮২ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। গত বছর ভুট্টার আবাদ হয়েছিল ১৫ হাজার ৮শ ৯৪ হেক্টর জমিতে। অর্থাৎ চলতি মৌসুমে ৮৮ হেক্টর জমিতে গত মৌসুম থেকে বেশি ভুট্টার আবাদ হয়েছে। আমাদের দেশে ১৯৭৫ সালে কম্পোজিট বীজে মুক্ত পরাগায়নে ইনব্রিড লাইনে বীজ তৈরি করে ভুট্টা চাষে ব্যবহার করা হত।
১৯৬৭-৬৮ সাল এবং ১৯৮৬-৮৭ সালের পর ফলন বাড়তে থাকে। ১৯৮৬ সালে তিনটি হাইব্রিড জাতের ভুট্টা আবাদ করা হয়। ১৯৯৩ সালে কৃষকদের মন জয় করতে সম্ভব হয়। ১৯৮৭-৮৮ এবং ২০০৩-০৪ সালের তুলনা করলে দেখা যাই ভুট্টার উৎপাদন বাড়তে থাকে।
ভুট্টা চাষী রফিকুল ইসলাম  জানান, ভুট্টার ফলন ভালো হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে। বেশি দামের আশায় থাকতে হলে চাষ করা হবে না।
কোটচাঁদপু উপজেলার কৃষক মানিক হোসেন জানান, ফলনের দিক দিয়ে কোনো সমস্যা নেই। তবে আমাদের কাছ থেকে যার কিনছে তারা দাম দিতে চাচ্ছে না। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় তবে আমরা ন্যায্য দাম পাব।
ভুট্টা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, আমরা গ্রাম থেকে ভুট্টা কিনছি। বর্তমানে মাড়াই করার পর পরই কাঁচা ভুট্টা সর্বোচ্চ ৫০০ টাকা আর শুকনো ৬৫০ টাকা দরে কিনছি। বাজারে শুকনো ভুট্টা ৬৫০/৬৬০ টাকা বিক্রি হচ্ছে। যে কারণে আমরা কম দামে কিনছি তা হলো আমাদের গাড়িভাড়া, লেবার খরচ, আবার কখনো দাম ওঠে কম। সেজন্য কম দামেই আমরা ভুট্টা কিনছি।