ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশাকে পুরস্কৃত করল ন্যাশনাল ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন

Link Copied!

ASAঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রত্যন্ত অঞ্চলে রেমিটেন্স সেবা পৌঁছে দিয়ে অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এনজিও প্রতিষ্ঠান আশাকে পুরস্কৃত করল ন্যাশনাল ব্যাংক লিমিডেট এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। এসময় আশার প্রেসিডেন্টের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।
রোববার ন্যাশনাল ব্যংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান আশার প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ, আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম আব্দুল আজিজসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।