ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে উপজাতি সংঘর্ষে নিহত ৪৭

Link Copied!

Guli-আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ওয়াজিরিস্তান এজেন্সিতে প্রতিদ্বন্দ্বী দুই উপজাতি গোত্রের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। দীর্ঘদিনের পুরনো জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই লড়াই শুরু হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
ওই অঞ্চলের মাদা খেল এবং পেপালি কাবুল খেল উপজাতি গোত্র দুটির মধ্যে গত তিন বছর ধরে বিরোধ চলে আসছে। তাদের কোন্দল বন্ধে জিরগা(স্থানীয় প্রশাসন) বেশ কয়েকবার উদ্যোগ নিলেও সফল হয়নি।
শুক্রবার নতুন করে শুরু হওয়া ওই লড়াইয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের বিরুদ্ধে ভারী এবং হালকা অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে ৪৭ জন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। এই সংঘাতের ফলে উত্তর ওয়াজিরিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পাক-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার কারণে বেশ কিছু পরিবার সম্প্রতি আফগানিস্তান চলে গেছে। পাকিস্তানের উপজাতীয় এলাকাগুলোতে প্রায়ই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।