ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত চুক্তির চূড়ান্ত অনুমোদনপত্র শিগগিরই আসছে

Link Copied!

pongkoj-soronরাজশাহী প্রতিনিধি : স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদনপত্র ভারত শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পঙ্কজ শরণ আরো বলেন, ‘বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কাজেই আগামীতে তিস্তা চুক্তি ও ফারাক্কা ইস্যুতেও ভারত সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।’
অনুষ্ঠানে রাবির ভিসি অধ্যাপক ড. মিজান উদ্দিন, প্রো-ভিসি চৌধুরী সারোয়ার জাহান, রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার সন্দীপ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা ঘুরে দেখেন।