অর্থণৈতিক প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) দারিদ্র্য দূর করতে আরো বেশি কাজের আহ্বান জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির নামের মধ্যেই গ্রামের মানুষের উন্নয়নের স্বপ্ন জড়িয়ে আছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত, এটি আমাদের নিজেদের প্রতিষ্ঠান । কারণ কোনো বিদেশি সাহায্য ছাড়াই পিকেএসএফ গঠন করা হয়েছে। ৮০’র দশকে ক্ষুদ্র ঋণকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে এ সংস্থা গঠন করতে চাইলেও বিশ্বব্যাংকের নানা শর্তের বেড়াজালে তা আটকে যায়। পরে ৯০’র দশকে আমারা নিজেরাই নিজস্ব অর্থায়নে এটি গঠন করি।
প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
পিকেএসএফের সভাপতি ড. কাজী খালেকুজ্জামান বলেন, সুস্থ সমাজের জন্য প্রয়োজন টেকসই উন্নয়ন। এ জন্য প্রয়োজন মানবসম্পদের উন্নয়ন। এ উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল বিষয়ে নজর দিতে হবে।
১৯৯০ সালে পিকেএসএফ গঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠঅনটির সহযোগী প্রতিষ্ঠান রয়েছে ২৭৩টি।

