ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্রঋণ শুধু দরিদ্রতা দূর না, সমৃদ্ধিও দেবে

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : দরিদ্রদের ক্ষুদ্রঋণের আওতায় আনতে পারলে আমরা শুধু দরিদ্রতা থেকেই মুক্তি পাবো না, সমৃদ্ধির দিকেও এগিয়ে যাবো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রজতজয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ দারিদ্র্যের শিকার, তাই ক্ষুদ্রঋণের প্রয়োজন। এতে করে আমরা শুধু দরিদ্রতা থেকেই মুক্তি পাবো না, সমৃদ্ধির দিকেও এগিয়ে যাবো। তবে আগামী দশকে আমরা হয়তো আর দরিদ্র থাকবো না। জাতীয় উন্নয়নে তখন আরো বড় পরিসরে চিন্তাভাবনা করা যাবে।’
দেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্রঋণের ধারণা বহু পুরানো। এদেশে ১৯০৪ সালে ক্ষুদ্রঋণ চালু হয়েছিল। কিন্তু ওই সময় সেটা ছিল ব্যক্তি কেন্দ্রীক।’
মুহিত বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর ৮০ দশকে ক্ষুদ্রঋণ নিয়ে নতুন নতুন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়, নতুন নতুন চিন্তা-ভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। যার ফলশ্রুতিতেই প্রতিষ্ঠা পায় পিকেএসএফ। এটি নিজস্ব অর্থায়নে নিজেদের একটি প্রতিষ্ঠান।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিকেএসএফ’র সভাপতি ড. খলীকুজ্জামান বলেন, ‘আমাদের টেকশই উন্নয়নের পথে এগোতে হবে। এজন্য মানবকেন্দ্রিক উন্নয়ন করতে হবে। মানবকেন্দ্রিক উন্নয়ন করতে হলে আগে করতে হবে মানব উন্নয়ন। পিকেএসএফ সেভাবেই কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম প্রমুখ।