ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভুল মন্ত্রীদের খপ্পরে’ ইন্দোনেশিয়া

Link Copied!

President-Jokoআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান জোজো বিদোদো সম্প্রতি তার পরিষদের অর্থমন্ত্রীকে নিজ কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন। কেননা দেশটির অর্থনীতিবিষয়ক প্রতিবেদনগুলোর ফলাফল থেকে উঠে এসেছে, ২০০৯ সালের পর দেশের প্রবৃদ্ধি আর কখনও এতো নিচে নেমে আসেনি।
গত বছরের অক্টোবরে শাসনযন্ত্র হাতে নেন জোকো বিদোদো। এর মধ্যে আভ্যন্তরীণ অব্যবস্থাপনার গোড়ায় জল ঢেলে মন্ত্রীরা যথেষ্ট দায়িত্বহীনতার পরিচয় দেয়ার দুর্নাম কুড়িয়েছেন বিভিন্ন মহলে। যে কারণে দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি দেশটি এখন রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন।
বিশেষজ্ঞেরা এর পেছনে দায়ী করছেন ভুল মানুষদের মন্ত্রীত্বে বসানো এবং দুর্বল আমলাতন্ত্রের অনিয়মকে। এ দিক থেকে এগিয়ে আছেন দলীয় নেতা অলি দোন্দোকম্বে। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন বাজেটকৃত অর্থের সুব্যবস্থাপনা হয়নি কোনো খাতেই এবং এর পেছনে মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অযোগ্য আমলাদের ভুল পদক্ষেপই দায়ী।
জাকার্তার এক নামকরা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বর্তমান মন্ত্রীপরিষদ সম্পর্কে মন্তব্য করেছেন, যা বিশ্লেষকদের মতানুযায়ী যথার্থ। প্রশাসনের কর্তাব্যক্তিরা মূলত কাজ জেনে তবেই কাজে নামেননি। বরং কাজে নেমে এখন শিখতে লেগেছেন।
জোকো বিদোদো প্রবৃদ্ধির হার গড়ে ৭-এ নিয়ে যেতে চেয়েছিলেন। তার পরিকল্পনা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধির হার ৪.৭ শতাংশ।