ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে এখনও বরফচাপা পড়ে আছে অসংখ্য লাশ

Link Copied!

nepalআন্তর্জাতিক ডেস্ক : নেপালের হিমালয়-পার্শ্ববর্তী গ্রামগুলোয় এখনও উদ্ধার তৎপরতা সম্পন্ন হয়নি। বরং খারাপ আবহওয়ার কারণে আবারও এ তৎপরতা ব্যহত হয়ে চলেছে।
রোববার সংশ্লিষ্ট দপ্তর গণমাধ্যমকে এ তথ্য জানায়। ভূমিধস এবং হিমবাহ পতনের কারণে এখনও অনেক মরদেহ ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ কাজ সম্পন্ন হলে প্রায় সাড়ে আট হাজার মরদেহের সঙ্গে (রেডক্রস সূত্র) আরও শ খানেক যুক্ত হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের একজন গৌতম রিমেল জানান, ঐ বড় ভূমিকম্পের পর এখনও ছোটো ছোট ভূকম্পন অনুভূত হচ্ছে প্রায়ই এবং তার প্রভাব বরফ ও ভূমিধসও অব্যাহত আছে। আর উপর্যুপরি আক্রমণকারী মন্দ আবহওয়ার প্রভাব তো রয়েছেই। যে কারণে উদ্ধারকর্মীদেরই নিরাপদ আশ্রয়ের শরণ নিতে হচ্ছে কাজ অসমাপ্ত রেখে।
হিমালয় নিকটবর্তী লাংতাং গ্রামে শুক্রবার সর্বশেষ আরও ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঐ গ্রামে উদ্ধারকৃত মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০এ। জানা যায়, নতুন অনেক মরদেহের কাছে পৌঁছুবার আগেই হিমবাহ এসে আবারও ঢেকে দিচ্ছে স্থানগুলো।
লাংতাং গ্রামের বেঁচে যাওয়া অধিবাসীদের একাংশ জানায় আরও অন্তত ১৮০ মরদেহ বরফের নিচে চাপা পড়ে আছে।
বিশেষজ্ঞদের অভিমত, সব গ্রাম মিলিয়ে এখনও অসংখ্য মরদেহ বরফের নিচে চাপা পড়ে আছে।