আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীকে ভাঙন দেখা দিয়েছে কিনা, এ বিষয়ে উড়ো উড়ো কিছু শোনা গেলেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে বিচ্ছিন্ন কিছু সূত্র জানাচ্ছে ঘটনা সত্য এবং এর উপলক্ষ্য ইউক্রেন।
ব্রিটন গণমাধ্যম রয়টার্সের কাছে একাধিক সেনাবাহিনী ত্যাগকারী সেনা এবং মানবাধিকার কর্মী এ তথ্য জানিয়েছে বলে প্রকাশ করেছে ঐ গণমাধ্যম।
একদিকে রাশিয়া আন্তর্জাতিক বলয়ের আরোপিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলে আসছে ইউক্রেনে কোনো রুশ সেনা নেই, যাদের পাওয়া যাচ্ছে তারা স্বেচ্ছাসেবক; অপরদিকে ইউক্রেনীয় বাহিনী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের প্রতিবেদনে রুশ সেনাদের উপস্থিতি স্পষ্ট করা হচ্ছে। খবরের এই দ্বৈততায় যখন দোলাচলে সাধারণ মানুষ তখনই এলো এমন চাঞ্চল্যকর সংবাদ।
সর্বশেষ পাঁচজন সেনা সেনাবাহিনী পরিত্যাগ করেছে। তাদের নাম জানা যায়নি। আরও যেসব সেনা বাহিনী ত্যাগ করে অনেকটাই আত্মগোপন করে আছেন, তারা জানাচ্ছেন তাদের দেশ যে বোঝা চাপিয়ে দিয়েছে তাদের ওপর তা বহন করার চেয়ে ইউক্রেনে পালিয়ে যাওয়া ভালো।

