আন্তর্জাতিক ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার তিন ছেলেকে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার রায় ঘোষণার সময় মোবারক এবং তার দুই ছেলে আলা ও গামাল আদালতে উপস্থিত ছিলেন।
মোবারক ও তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট প্রাসাদ সংস্কারের নামে তারা ১ কোটি ৪০ লাখ ডলার আত্মসাৎ করেছেন। এর আগে এই অভিযোগে আদালত মোবারককে তিন বছর ও তার দুই ছেলেকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে গত ১৩ জানুয়ারি আপিল আদালত ওই রায় বাতিল করে এবং তাদের পুর্নবিচারের নির্দেশ দেয়।
২০১১ সালে ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মিশরের ৩০ বছরের শাসক হোসনি মোবারক। পরবর্তীতে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
শনিবার রায়ে আদালতের বিচারক হাসান হাসানেইন বলেন, ‘হোসনি মোবারক, গামাল হোসনি মোবারক ও আলা মোবারককে প্যারোলবিহীন তিন বছরের কারাদণ্ড দেয়া হলো।’
এছাড়া যে পরিমান অর্থ তারা আত্মসাৎ করেছেন সেই পরিমাণ অর্থ তাদের জরিমানাও করেছে আদালত।

