ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিক্ষার ঝুলি না, মাথা উঁচু করে বাঁচতে চাই

Link Copied!

PMগাজীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালিত হবে। এর মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে না, মাথা উঁচু করে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। স্বাধীন সত্ত্বা নিয়ে মাথা উচু করে চলবো। বাংলাদেশ তা পারে, পারবে।’
শনিবার সকালে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। ডিজিটাল সেবা গ্রামে-গঞ্জে পৌঁছে গেছে। স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। গ্রামের মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। আরো উন্নত করতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ আবদুল মান্নান এমপি ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এর আগে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নামফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশে এবং জাতির জনক বঙ্গবন্ধুর কৃষি শিক্ষার যথার্থতা মূল্যায়ন ও মর্যাদাদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালের ২২ নভেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৩শ শিক্ষার্থী, ১৭৮জন শিক্ষক, ৮৭ জন কর্মকর্তা ও ২৩৯ জন কর্মচারী রয়েছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ৩০টি ফসলের জাত ও কৃষি উন্নয়নে ১৫টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।