অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়। এতে দেশি-বিদেশি ডিরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

