ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২শ মেগাওয়াট বিদ্যুৎ

Link Copied!

Electricব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জে নবনির্মিত ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এতে করে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় ২শ মেগাওয়াট বিদ্যুৎ।
শুক্রবার সকাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে এ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
সরকারের সঙ্গে ১৯৫ মেগাওয়াট সরবরাহের চুক্তি থাকলেও বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদন হচ্ছে প্রায় ২০২ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ায় দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাওয়ার প্লান্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪শ ২৮ কোটি টাকা ব্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নতুন গ্যাসভিত্তিক আশুগঞ্জ ১৯৫ মেগাওয়াটের ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্টের কাজ শুরু হয়। এতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র ১৪৫ কোটি টাকা অর্থায়ন করেন। বাকি অর্থায়ন করেন বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার লিমিটেড।
২০১৫ সালের ১৯ মে বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আশার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জ্বালানি সাশ্রয়ী এ বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘ দু’মাস ধরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছিল। আজ সকাল থেকে এ বিদ্যুতকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বিদ্যুৎ কেন্দ্রেটির মডিওলার পাওয়ার প্লান্টের ইঞ্জিন থেকে নির্গত ওয়েস্ট হিটকে প্রক্রিয়া করে জ্বালানি ছাড়াই অতিরিক্ত ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এতে করে এ বিদ্যুৎকেন্দ্রেটির ইঞ্জিন থেকে নির্গত গরম হাওয়া পরিবেশের কোনো ক্ষতি করবে না।
ইউনাইটেড পাওয়ার লিমিটেডের প্রকল্প পরিচালক অজিত কুমার জানান, টানা হরতাল-অবরোধের বাধা সত্ত্বেও কমার্শিয়াল অপারেশন ডেইটের মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এতে করে এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় ২শ মেগাওয়াট বিদ্যুৎ।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১৫৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের আরো একটি বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আসে।
উল্লেখ্য যে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৯টি ইউনিট থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে ৯টি ইউনিটের মধ্যে ১৬৮ মেগাওয়াটের ক্ষমতার জিটি-১ ও জিটি-২ ইউনিট দুটি বন্ধ করা হবে। তাছাড়া নতুন ৪৫০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো দুটি ইউনিট নির্মিত হলে ২০১৬ সালের মধ্যে ১২শ ২৫ মেগাওয়াট ক্ষমতার ৪টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার কথা রয়েছে। এসব কেন্দ্রগুলো উৎপাদনে আসলে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১ হাজার ৮শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোদমে উৎপাদন শুরু করলে দেশে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।
এ ছাড়া আশুগঞ্জে বেসরকারি পর্যায়ে ৮০ মেগাওয়াটের এগ্রিকো পাওয়ার, ৫৩ মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার, ৫০ মেগাওয়াটের পিসিশন এনার্জি লি. ও ৫১ মেগাওয়াটের মিডল্যান্ড আইপিপি পাওয়ার প্লান্ট রয়েছে।