ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতিসরে বিশ্বকবির জন্মোৎসব শুরু

Link Copied!

robi-thaqurনওগাঁ প্রতিনিধি : জেলার পতিসর কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এ উৎসবের উদ্বোধন করেন।
পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমসহ কবির ভক্ত অনুরাগীরা বক্তব্য দেন।
প্রধান তার অতিথি বলেন, ‘বর্তমান সরকার বিশ্বকবির স্মৃতি সংরক্ষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামে একটি বিশ্ববিদ্যালয় ও একই সঙ্গে নওগাঁর পতিসর এবং কুষ্টিয়ার শিলায়দহে একটি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।’ আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা নৃত্য, সঙ্গীত পরিবেশন করে। কবির কাছারী বাড়ি প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা।