ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখি ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২২ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৮ দশমিক ২০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৩১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকা।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৮৯টি, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭১৭ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৯২৭ দশমিক ১৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৪ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩০৪ দশমিক ৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৯৪ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরীয়াহ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে ৯০৩ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩৬টি, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত আছে ২৪টি কোম্পানির শেয়ার দর।