অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।
সমাপ্ত বছরে কোম্পানির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন সকাল সাড়ে ১১ টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ মে নির্ধারণ করা হয়েছে।

