ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িতে তুলে নিয়ে যুবককে গণধর্ষণ ৩ নারীর

Link Copied!

Young-Manআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ত্রিশ বছরের এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে তিন নারী।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসায় ফিরতে রাতে গাড়ির জন্য পোর্ট এলিজাবেথের কাওজাখেলের কাছে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ওই যুবক। হঠাৎ একটি কালো বিএমডব্লিও তার গা ঘেঁষে এসে দাঁড়ায়। গ্লাস নামিয়ে একটি অস্ত্র ওই যুবকের কপালে তাক করে এক নারী। সঙ্গে সঙ্গে আরেক নারী যুবকটিকে ইশারা করে গাড়িতে উঠার জন্য।
কোনোকিছু বুঝে উঠার আগেই গাড়িতে তুলে নিয়ে একটি নির্জন স্থানে গিয়ে ওই যুবটিকে ধর্ষণ করে গাড়িতে থাকা তিন নারী। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে গাড়িটি হাওয়ারে বেগে উধাও হয়ে যায়।
এদিকে বুধবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজা হচ্ছে ধর্ষক ওই তিন নারীকে।