ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

Link Copied!

carআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। যদিও গ্রামবাসীদের দাবি, এ বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানাটির আর কোনো অস্তিত্বই নেই। ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে রয়েছে কারোও হাত কারো পা, কারোর নিথর শরীর। কারখানা সংলগ্ন কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামবাসীদের দাবি এই বেআইনি বাজি কারখানার মালিকের নাম রঞ্জন মাইতি। নামে বাজি কারখানা হলেও, এই বাড়ির মধ্যে দরজা বন্ধ করে বোমাও তৈরি করা হতো বলে অভিযোগ। আর সেই বোমা তৈরি করতে গিয়েই হয়তো এ দুর্ঘটনা ঘটেছে।
বাজি কারখানার মালিক বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।