ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর পর বৃদ্ধি পাচ্ছে ভূমিকর

Link Copied!

BHumiনিজস্ব প্রতিবেদক : ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ এবং মানুষের ভোগান্তি কমিয়ে আনতে ২০ বছর পর ভূমি উন্নয়ন কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে এখন থেকে তিন থেকে পাঁচ বছর পরপর ভূমিকর বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ভূমি মন্ত্রনালয়ের আয়োজনে ভূমি উন্নয়নে করের হার পুনঃনির্ধারণকল্পে স্টোকহোল্ডারদের সমন্বয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা গ্রামের বাড়ী ও পুকুরকে করের আওতামুক্ত রাখার সুপারিশ করে বলেন, ‘কৃষিতে যদি বর্ধিত হারে কর বাড়ানো হয় তাহলে শিল্পের ক্ষেত্রেও আনুপাতিক হারে কর বৃদ্ধি করা উচিত। যেহেতু ২০ বছর পর ভূমি কর বাড়ানো হচ্ছে। তাই এ ব্যাপারে তড়ি-ঘড়ি না করে আলাপ আলোচনার জন্য অন্তত ২ মাস সময় নেয়া উচিত।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা শত শত বছর ধরে একই অবস্থায় থাকবে এমন হতে পারে না। সময়ের বিবর্তনে মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এ ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তন আসতে পারে। বর্তমান সরকার এমন এক আধুনিক ও বিজ্ঞানসম্মত ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করতে চায় যাতে করে সবাই এর সুফল ভোগ করতে পারে। ভূমির সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোর ভোগান্তি দূর করে জনগণের স্বস্তিদায়ক ভূমি ব্যবস্থাপনাই সরকারের লক্ষ্য।’
করপ্রদানের ব্যাপারে জনগণকে এখনও বিভিন্ন হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। গ্রামের মানুষের ক্ষেত্রে এ হয়রানির পরিমাণ আরো বেশি। আমাদের দেশে বহুদিন থেকে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি করা হয়নি। এ দীর্ঘসূত্রিতার কারণে আমরা নতুন করে কর বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘রেভিনিউ না বাড়লে দেশের উন্নয়ন সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে ভূমিকর অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করবে সরকার।’
ভূমি উন্নয়ন করের হার পুনঃনির্ধারনের লক্ষ্যে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভূমি মন্ত্রনালয়ের উপসচিব কামরুল হাসান ফেরদৌস। ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইন) এস এম মনিরুল ইসলাম।