ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে ঘূর্ণিঝড়ে নিহত ১

Link Copied!

jorআন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে প্রবল ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। ওই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রবল ঝড়ের কারণে সৃষ্ট টর্নেডোতে রোসকোটের শহরের কাছাকাছি এবং বুয়েতজো শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই ঝড়ে গাড়ি রাস্তা থেকে ৭০ মিটার উঁচুতে উল্টে গেছে এবং বাড়ি-ঘরের অনেক ক্ষতি হয়েছে। হামবুর্গ শহরে ধ্বংসস্তূপের নিচে গাড়ি চাপা পড়ে ২৬ বছরের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা গর্ভবতী বান্ধবীটি।
প্রবল বাতাস এবং বজ্রপাতের কারণে বাস এবং ট্রেন সেবা বাধাগ্রস্থ হচ্ছে এবং যানবাহনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গাছ পড়ে হামবুর্গ এবং লুইবেক শহরের মধ্যবর্তী রেললাইন দুদিক থেকেই বাধাগ্রস্থ হচ্ছে। জার্মান মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, আচেনের উত্তরের জেইলেনকিরচেনে ওই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১১৯ কিলোমিটার।
হামবার্গের অগ্নিনির্বাপক কর্মীরা বলেছে, হামবুর্গে গাছ এবং ডালপালা ভেঙে রাস্তায় পড়েছে এবং এতে গাড়ির মধ্যে আটকে যায় তিন। পরে এদেরই একজন নিহত হন। ওই ঝড়ে বন্দরে থাকা জাহাজ নোঙ্গর থেকে আলাদা হয়ে গেছে এবং অনেক গুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের কারণে বৃহস্পতিবার আরো বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।