আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক তরুণী হত্যামামলাকে কেন্দ্র করে দোষী সাব্যস্ত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
জানা যায়, ২৭ বছরের এক তরুণী, নাম ফারখুন্দা, সাব্যস্ত হয় কোরান পোড়ানোর অভিযোগে। এরপর তাকে রাজধানীর রাজপথে প্রকাশে পিটিয়ে ও শরীরে আগুন ধরিয়ে মেরে ফেলা হয়।
ধর্মরক্ষার নামে এ ধরনের নিষ্ঠুরতা আফগানিস্তানে তালিবান প্রশাসন শুরু হওয়ার পর থেকে নতুন কিছু ছিল না। আফগানিস্তান বলতেই বহির্বিশ্বে মানুষ এ ধরনের বর্বরতাকেই চেনে। শুধু চেনে না এ হত্যাকাণ্ডের পর কী ঘটেছে তার সূত্রে।
ফারখুন্দাকে হত্যার পর আফগান নারীরা রাস্তায় নেমে এসেছিল। ধর্মীয় গোঁড়ামির কারণে এ ধরনের হত্যাকাণ্ড তারা কোনোভাবেই বরদাশত করবে না বলে জানিয়েছে।
সর্বশেষ বিচারকের রায়ে তাদের এ প্রত্যাশার প্রতিফলন ঘটেছে পুরোপুরিই।
বিচারক শফিউল্লাহ মুজাদ্দিদি চারজনের মৃত্যুদণ্ডের সঙ্গে সঙ্গে ৮ জনকে দিয়েছেন ১৬ বছরের কারাদণ্ড এবং ১৮ জনকে প্রমাণের অভাবে দিয়েছেন নিঃশর্ত মুক্তি।

