ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাখো চেষ্টায়ও সাংবাদিকরা এক হতে পারবে না

Link Copied!

mvaiনিজস্ব প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লাখো চেষ্টা করলেও সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বোদ্ধারা।
বুধবার দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ‘দিগন্ত টিভি: সামরিক সম্প্রচার নিষেধাজ্ঞার আঁধারে দুঃসহ দু’বছর’ শীর্ষক প্রতিবাদ সংহতি সম্মেলনে তারা একথা বলেন।
প্রতিবাদ সংহতি সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিকরা যে দু’ভাগে বিভক্ত হয়েছে তারা আর কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না। কারণ সরকার তাদের ঐক্যবদ্ধ হতে দেবে না। ফলে সাংবাদিকদের একত্রিত করা অসম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, ‘ক্ষমতা জনগণের মধ্যে আনতে হবে। আর এটা সম্ভব না হলে গণমাধ্যমসহ কেউ নিরাপদ নয়।’
একইসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সংবিধান পরিবর্তন করা না হলে এভাবে একের পর এক গণমাধ্যম বন্ধ হতেই থাকবে।’
একই অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘দৈনিক বাংলা বন্ধ করার জন্য যারা প্রধানমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাবে ডেকে এনে দাবি তোলেছিলেন তারা মূলত সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছে। তাই তাদের সঙ্গে কিসের ঐক্য। তাদের সঙ্গে ঐক্য হবে না।’
এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘গণমাধম বন্ধ ও সাংবাদিক নির্যাতনের মধ্য দিয়ে সরকারের পরাজয়ের পূর্বাভাস আমরা লক্ষ্য করছি। কিন্তু এর আগে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমার মনে হয় সাংবাদিকরা এ পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কবি ফরহাদ মজহার বলেন, ‘এই পরিস্থিতিতে দেশের সব গণমাধ্যমকে একত্রিত হয়ে সরকারের টুটি চেপে ধরতে হবে। তাহলে সরকার যে গুম, খুন ও হত্যার নীতি গ্রহণ করেছে তার পরিহার করা সম্ভব, অন্যথায় নয়।’
রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উদার রাজনীতি করা অসম্ভব। কারণ সামনে রাজনীতিতে কঠিন সময় আসছে। রাজনীতি বর্তমানে দু’ভাগে বিভক্ত। একটি ভাগ বাংলা ভাষা ও সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চায় এবং অপর অংশ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আমার মতে দুটোই ভুল পন্থা।’
দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রতিবাদি সংহতি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এমএ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহাম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ।