নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রের স্থলাভিষিক্ত প্রশাসকদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। দুই সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণের পর তাদের প্রত্যাহার করা হল।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শওকত মোস্তফাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মণকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রাখাল চন্দ্র বর্মন এর আগে পাট অধিদপ্তরের মহাপরিচালক এবং মো. শওকত মোস্তফা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

