ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালেই হচ্ছে নজরুল জন্মজয়ন্তী, ভক্তদের উল্লাস

Link Copied!

najrul-manchaত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেমিদের দাবির মুখে কুমিল্লার পরিবর্তে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চেই হচ্ছে তার ১১৬তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান।
এ দাবির পক্ষে গত ৪দিন সভা, সমাবেশ, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে ত্রিশালের নজরুল প্রেমিক জনতা। তাদের দাবির মুখে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ত্রিশালেই হচ্ছে জয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উল্লাসে মেতে ওঠে ত্রিশালের নজরুল প্রেমিক জনতা। তারা পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে মিষ্টি বিতরণ করে এবং ত্রিশালবাসীর প্রাণের দাবী পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তির জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় স্থানান্তর করা হচ্ছে এমন সংবাদে ক্ষোভে আর বিক্ষোভে ফেটে পড়ে ত্রিশালের নজরুল প্রেমিকরা। অব্যাহত কর্মসূচি ও দাবি আদায়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় কবি ভক্তরা। ফলে প্রাশাসনিক কর্মকর্তাগণ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সোমবার রাতেই প্রাশাসনিক ভাবে খবর পাওয়া যায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালেই হবে।
এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান শাহীন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। নজরুল জন্ম জয়ন্তির অনুষ্ঠানের যে পোস্টার ছাপা হচ্ছে তাতে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালে হচ্ছে এটাও লেখা থাকবে।’