অর্থনৈতিক প্রতিবেদক : অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণে টানা তিন কার্যদিবস সূচকের বড় পতনের পরে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে মূল্য সূচক। তবে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৪০১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে বেড়েছে ২১২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারদর।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৩০ লাখ ৯ হাজার ৮৭২ টাকার শেয়ার ও বন্ড ইউনিট; যা আগের দিনের চেয়ে ৩ কোটি ১৪ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফর্মুলেশন, এসিআই লি., ইফাদ অটোস, এমজেএল বিডি, সাইফ পাওয়ার, গ্রামীণফোন, শাহাজীবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও আরএকে সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল, স্যালভো কেমিক্যাল, ফার কেমিক্যাল, লিগেসি ফুটওয়্যার, আনলিমা ইয়ার্ন, জাহিন স্পিনিং, এস আলম কোল্ড, হাক্কানী পাল্প ও ফার্মা এইড।
অন্যদিকে দর কমার শীর্ষে ১০টি কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, ইসলামী ফাইন্যান্স, এফবিএফ আইএফ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সুহৃদ টেক্সটাইল, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি মি এনআরবি ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
দিনশেষে সিএসইর সার্বিক সূচক ১৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৫১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার ও বন্ড ইউনিট। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৫১টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।

