আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর চীনে এটিই তার প্রথম সফর।
চীনের মন্ত্রনালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, মোদী ১৪-১৬ মে চীনে অবস্থান করবেন।
ঐতিহ্যগতভাবেই চীন এবং ভারতের মধ্যে ব্যবসায়িকসহ নানা ধরনের সম্পর্ক বিরাজমান। তবে সম্প্রতি সীমান্ত বিরোধ এবং পারস্পরিক সন্দেহের কারণে তাদের সম্পর্ক কিছুটা ভাটা পড়েছে।
ভারত এবং চীনের মধ্যে তিব্বত নিয়ে বহু কাল ধরেই বিতর্ক রয়েছে। সোমবার এ নিয়ে মোদির সরকারি টুইটার অ্যাকাউন্বেট অনেক চীনা ইউজার মন্তব্য করেন। চীনের দখলে থাকা তিব্বতের কিছু অংশকে নিজেদের বলে দাবি করে থাকে ভারত।
ওই ঐতিহ্যগত বিরোধটির কারণে দু’দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতিকর দিকটি কাটিয়ে উঠতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্যেই তিনি এই বেইজিং সফরে যাচ্ছেন।

