ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামকে নিয়েই স্থলসীমান্ত বিল অনুমোদন

Link Copied!

Borderআন্তর্জাতিক ডেস্ক :  ৫ মে বিতর্কিত স্থলসীমান্ত বিল বা ‘ইন্দো-বাংলা ল্যান্ড বাউন্ডারি বিল’-এ বিতর্কের ইস্যুগুলোতে কোনো রদবদল না করেই অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা। বিলটি আগামী ৬ মে বুধবার রাজ্যসভায় অনুমোদন করার পর ৭ মে বৃহস্পতিবার রাজ্যসভায় অনুমোদন করানোর কথা রয়েছে।
সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র আসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিল অনুমোদন করা হয়। জানা যায়, মূলত প্রধান বিরোধী দল কংগ্রেসের চাপে সোমবার রাতে ক্ষমতাসীন দল বিজেপি এ বিল অপরিবর্তিতভাবে অনুমোদন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
আসছে ৮ মে লোকসভার অধিবেশন শেষ হতে চলেছে বিধায় বিলটি অনুমোদনের ব্যাপারে এতো হুড়োতাড়ার আশ্রয় নিলো ক্ষমতাসীন বিজেপি। আসছে জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অটুট রাখার স্বার্থটিও দ্রুততম সময়ে এ বিল অনুমোদনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।
সোমবার অনুষ্ঠিত দলীয় বৈঠকে অমিত শাহের বাড়ি উপস্থিত ছিলেন কেন্দ্র-সরকারের পরারাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। আসামকে যুক্ত রাখা-সংশ্লিষ্ট আলোচনার স্বার্থে আসাম-বিজেপির প্রধান সিদ্ধার্থ ভট্টাচার্যকে জরুরি তলবের মাধ্যমে এ বৈঠকে উপস্থিত করা হয়। আসাম বিজেপির অন্তর্ভুক্ত একাধিক সাংসদও উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে সীমান্ত বিলটির বিতর্কের বিশেষ স্থানগুলোসহ, কংগ্রেসের উদ্দেশ্য ও আপত্তির অংশগুলো উঠে আসে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে উঠে আসে বলে জানা যায়।
বলা হয় এ আন্তর্জাতিক সম্পর্ক-সংশ্লিষ্ট চুক্তি বিগত ৪২ বছর ধরে বিভিন্ন জটিলতায় সরিয়ে রাখা হয়েছিল। আরও বিলম্ব হলে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হতে পারে।
বিজেপির আসাম-প্রধান সিদ্ধার্থ ভট্টাচার্য জানান, আসামকে বাইরে রেখে বিল আনার পরিকল্পনা ছিল কেন্দ্রের। এর তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বিরোধিতার জেরে স্থলসীমান্ত চুক্তি বিলে যুক্ত করা হয় আসামকে।
আসামকে যুক্ত করায় বিল পাশে মিলবে কংগ্রেসের সমর্থনও, মনে করছে রাজনৈতিক মহল। আর স্থলসীমান্ত চুক্তি বিলে আগেই সমর্থন জানিয়েছে তৃণমূল।