ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ক্রিকেটেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে সামাজিক ও অর্থনৈতিক সব সূচকের পর এবার ক্রিকেটেও পাকিস্তানকে বাংলাদেশ পেছনে ফেললো বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জার্মানভিত্তিক কোম্পনি সিস্টেম এপ্লিকেশন প্রডাক্ট (এসএপি) ট্রেনিং একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আরো আগেই সামাজিক-অর্থনৈতিক সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছি। শুধু একটা বিষয়ে পেছনে পড়েছিলাম। সেটা হলো ক্রিকেট। সেটাতেও আমরা সম্প্রতি তাদের পেছনে ফেললাম।’
এসময় তিনি বাংলাদেশের রিজার্ভ, রপ্তানি আয়, রেমিটেন্সসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘অমাদের রিজার্ভ এখন ২৪ বিলিয়ন ডলার, রপ্তানি আয় ৩২ বিলিয়ন ডলার, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার। যার সবগুলোতেই আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছি।’ এমনকি ভারতের অনেক সামাজিক-অর্থনৈতিক সূচকের চেয়েও বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে এসএপির নতুন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘জার্মানি আমাদের পোশাকের দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশ। এখানে আমরা প্রায় ৫ বিলিয়ন ডলার রপ্তারি করে থাকি। তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক ভালো। আর জার্মানভিত্তিক এ কোম্পানিটি আমাদের আরএমজি, টেক্সটাইল ও ফার্মাসিকিউটিক্যালস কোম্পানিগুলোর কার্যক্ষমতা বাড়াতে সফটওয়ার সাপ্লাই করবে। যা আমাদের জন্য খুশির খবর।’
এসএপি বাংলাদেশের মোবাইল কোম্পানিসহ ৬০টি কোম্পানিকে ইআরপি সফ্টওয়ার ব্যবহারের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের সহায়তা করে থাকে। আজ থেকে তারা আরএমজি, টেক্সটাইল ও ওষুধ খাতে এই সফ্টওয়ারটির ব্যবহার নিয়ে কাজ করবে। যার ফলে সময় ও খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে আরো বেশি সহায়ক হবে। কোম্পানিটি ২০০৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে ইআরপি সফ্টওয়ার দিয়ে ব্যবসায়ীক গতি বাড়াতে সহায়তা করে আসছে।
অনুষ্ঠানে নবনিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর থমাস প্রিন্স, বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, সদ্য সমাপ্ত সিটি নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, জার্মান চেম্বার ও এসএপির কর্মকর্তা, পোশাক ও ওষুধ খাতের মালিকরা উপস্থিত ছিলেন।