ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার মর্টার হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী আহত

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল অধ্যুষিত গোলান মালভূমিতে সিরিয়ার মর্টার হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী সদস্য আহত হয়েছে। সোমবার ইসরাইল সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলের সরকারি রেডিও জানিয়েছে , হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওই ২ সদস্য সামান্য আহত হয়েছেন।
লে. কর্নেল পিটার লার্নার অফিসিয়াল টুইটারবার্তায় জানিয়েছেন, সিরিয়ার মর্টারের গোলা জাতিসংঘের গোলান মালভূমির ইন জিভান এবং জিভানিত ঘাঁটিতে আঘাত হানলে দুই সেনা আহত হন। আহত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এদিকে সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি সেনাদেরকে লক্ষ্য করে ওই মর্টার ছোঁড়া হয়নি। সিরিয়ার চলমান সহিংসতা নিরসনে ওই হামলা চালানো হয়।
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়া সহিংসতা শুরুর পর থেকে ইসরাইলের সীমান্তবর্তী গোলান মালভূমি এলাকায় উত্তেজনা বিরাজ করে আসছে।