আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ফের চলন্ত গাড়িতে তরুণী ধর্ষনের ঘটনা ঘটেছে। রোববার রাতে চলন্ত গাড়িতে মাদকদ্রব্য খাইয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।
তরুণীর অভিযোগ, কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে তার মালিক শাহতার ও তার সহযোগীরা তাকে মাদক মেশানো ঠাণ্ডা পানীয় খাইয়ে দেয়। পরে তাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয়।
নির্যাতিতা ওই তরুণীকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে ছুড়ে ফেলে দেয়া হয়। পরে ওই তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় পুরো ভারতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

