ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এডেনে সেনা মোতায়েনের খবর অস্বীকার

Link Copied!

Armyআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য আরব স্পেশাল বাহিনীর বেশ কছু সেনা রোববার বন্দর নগরী এডেনে পৌঁছেছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
সৌদি সরকার বলছে, তারা এখনো ইয়েমেনের মাটিতে শিয়াপন্থি হুতিদের বিরুদ্ধে কোনো স্থল অভিযান শুরু করেনি। তবে এডেনে সৌদি স্পোশাল ফোর্সের উপস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি রিয়াদ। গত এক মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আরব জোট।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র আলি আল আহমাদি বলেছেন, উত্তরাঞ্চলীয় বন্দর নগরীতে ইরানের সমর্থনপুষ্ট হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সেখানে একটি দল সক্রিয় রয়েছে। তারা ইয়েমেনে এডেন বিমানবন্দরের আশপাশের এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সেখানে স্পোশাল ফোর্সের কোনো সেনা নেই।
সৌদি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এ সম্পর্কে বলেছেন,‘এডেনে কোনো বিদেশি সেনা নেই। তবে আরব জোট বাহিনী হুতি মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’