ঢাকাSunday , 3 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিজিৎ হত্যার দায় স্বীকার আল কায়েদার

Link Copied!

Ovijit 2নিজস্ব প্রতিবেদক : ভারতীয় উপমহাদেশের আল কায়েদা (একিউআইএস) মুক্তমনা লেখক ড. অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
রাজধানী ঢাকায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আনসারুল্লাহ বাংলা নামে একটি দল এ হত্যার দায় স্বীকার করলেও, সর্বশেষ তথ্যমতে ভারতীয় উপমহাদেশের আল কায়েদা শাখা- আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করলো।