ঢাকাSunday , 3 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীচু হয়েছে এভারেস্ট

Link Copied!

Everestআন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কিছুটা ভূ-প্রাকৃতিক পরিবর্তন আসাটাই স্বাভাবিক৷ গত ২৫ এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুসহ তৎসংলগ্ন বিশাল একটি অংশ উপরে উঠে এসেছে । শুধু তাই নয়, ভূমিকম্পের ফলে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অন্তত এক ইঞ্চি নীচু হয়ে গিয়েছে। ভূমিকম্পের পর নেপালের ভূ-প্রাকৃতিক এই পরিবর্তন নিয়ে তথ্য পাঠিয়েছে ইউরোপীয় রাডার স্যাটালাইট সেনটিনেল-১এ।
গত ২৯ এপ্রিল নেপালের ভূ-প্রকৃতির চিত্র ধারণ করে সেনটিনেল-১। এসব ছবি ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, কাঠমান্ডুর ৫০ কিলোমিটার দূরে প্রায় ১২০ কিলোমিটার জায়গা অন্ততপক্ষে ১ মিটার উপরে উঠে এসেছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ভূতত্ব বিষয়ক অধ্যাপক টিম রাইট জানান, ‘আমাদের ইন্টারফেরোগ্রাম অনুযায়ী কাঠমান্ডুর উত্তর-পূর্ব দিকে ৩৪টি পরিবর্তন নজরে আসছে। যার অর্থ স্বাভাবিকের চেয়ে ভূপৃষ্ঠ অন্ততপক্ষে ১ মিটার উপরে উঠে এসেছে৷’ তিনি বলেন, যে জায়গাটি উঁচু হয়েছে সেটি কাঠমান্ডু থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। আর এ কারণে কাঠমান্ডুতে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি।
ভূ-বিজ্ঞানবিষয়ক অলাভজনক সংস্থা ইউনাভকো জানিয়েছে, রাডারে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ১ ইঞ্চি দেবে গেছে। কারণ কাঠমান্ডুর উত্তরে পৃথিবীর কঠিন পৃষ্ঠ এ অংশ দেবে গেছে।