ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে তথ্যমন্ত্রীর বিবৃতি

Link Copied!

Enu‘বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে গণমাধ্যমের সাথে জড়িত সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতিসংঘের এ বছরের প্রতিপাদ্য ‘সাংবাদিকতা প্রসারিত হোক’ এর সাথে একাত্মতা ঘোষণা করেছে। বিগত সরকারের আমলের দ্বিগুন, সহস্রাধিক দৈনিক পত্রিকার প্রকাশনা, সরকারি তিনটি টেলিভিশনের পাশাপাশি পঁচিশটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারের পাশাপাশি পনেরটি বেসরকারি এফএম রেডিও’র পূর্ণ স্বাধীন সম্প্রচারের ব্যবস্থা করেই সরকার ক্ষান্ত হয়নি। তৃণমূল ও উপকূলীয় জনগোষ্ঠির কন্ঠস্বর হিসেবে বেসরকারি খাতে জন্ম দিয়েছে কামউনিটি রেডিও। ইতোমধ্যেই সতেরটি কামউনিটি রেডিওর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কন্ঠস্বর ভেসে আসছে ইথারে।
গণমাধ্যমের এই ঐতিহাসিক সম্প্রসারণের সাথে সাথে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার প্রনয়ণ করেছে তথ্য অধিকার আইন। এবং এই আইন প্রয়োগ করে সকল ক্ষেত্র থেকে তথ্য পেতে জনগণকে উৎসাহী করে তুলতে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করছে সরকার। তথ্য কমিশনের চলমান এ প্রশিক্ষণে ইতোমধ্যেই এক হাজার গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।
সরকার বিশ্বাস করে, টেকসই উন্নয়ন ও দীর্ঘস্থায়ী শান্তির পথে অগ্রযাত্রায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগুরুত্বপূর্ণ তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগিয়ে নিয়ে যায় দেশ ও সমাজকে। তাই সভ্যতার এই উত্তরণকালে গণমাধ্যমের তাৎপর্য কার্যতই অপরিমেয়। এই মহান কর্মে যারা নিয়োজিত, তাদের দিকে লক্ষ্য রেখেই সরকার প্রতিষ্ঠা করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের এ মহালগ্নে উৎকৃষ্ট সাংবাদিকতা, গণমাধ্যমসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমমর্যাদা এবং গণমাধ্যমের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার মহান ব্রত পালনে সরকারের পাশাপাশি এগিয়ে আসার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই।
সকলকে আবারও বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।