ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাকার পেছনে দৌড়াবেন না

Link Copied!

S-K-sinhaনিজস্ব প্রতিবেদক : পেশাজীবনের শুরুতেই নতুন আইনজীবীদের টাকার পেছনে না দৌড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘টাকার পেছনে ঘুরবেন না। ক্যারিয়ার গড়েন, টাকাই আপনার পেছনে দৌড় দেবে। টাকাকে বড় করে দেখবেন না। আগে দরকার ভালো আইনজীবী হওয়া।’
শনিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে বার কাউন্সিল আয়োজিত নতুন আইনজীবীদের সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, ‘ভালো কাজ জানলে টাকা অজান্তেই আপনাদের কাছে আসবে। তখন টাকা রাখার জায়গা পাবেন না। মানুষ হয়ে যান তখন টাকা আপনাকে অনুসরণ করবে। যদি শুরুতেই টাকার পেছনে ছুটতে শুরু করেন তাহলে কখনই তা পাবেন না।’
আপিল বিভাগের বিচারপতি ও বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সদস্য এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ২ হাজার ৭শ ২০ জন আইনজীবীকে সনদ দেয়া হয়; যারা ২০১০ সালের ২৫ ডিসেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভূক্ত হন। এদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।