আন্তর্জাতিক ডেস্ক : নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে সাড়ে ১১টায় রিখটার স্কেলের ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
নেপালের জাতীয় ভূকম্পন সেন্টারের কর্মকর্তা মুকুন্ডা ভাত্তারাই বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোরখা জেলার বারপার্ক এলকা ।
গত ২৫ এপ্রিল নেপালে প্রথম দফায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরের দিন দিন ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় দেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৬শ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিকম্পে ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২০ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে দেশটির সরকার।

