ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করতে চেয়েছিলেন মাফিয়া ডন দাউদ

Link Copied!

daudআন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৩ সালে মুম্বাই হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ও  ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম আত্মসমর্পণ করতে চেয়েছিলেন৷ এমনকি আত্মসমর্পণ করার জন্য দিল্লির সাবেক পুলিশ কমিশনার নীরজ কুমারের সঙ্গে এই বিষয়ে দাউদের তিনবার ফোনে কথাও হয়৷
নীরজ কুমার ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত সিবিআইয়ে কর্মরত ছিলেন৷ ১৯৯৪ সালে তিনি মুম্বই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব পান।
ভারতীয় বার্তা সংস্থা হিন্দুস্থান টাইমসকে নিরজ কুমার বলেন, ‘১৯৯৪ সালের জুনে আমি তিনবার দাউদের সঙ্গে কথা বলেছিলাম। সে আত্মসমপর্নে রাজী হয়েছিল। তবে তার একটাই আশঙ্কা ছিল- সে যদি ভারতে ফিরে আসে তাহলে তার শত্রুরা তাকে মেরে ফেলবে।’
সিবিআই দাউদের নিরাপত্তা দিতে চেয়েছিল জানিয়ে নিরজ কুমার বলেন, ‘ আমি তাকে বলেছিলাম তার নিরাপত্তার দায়িত্ব সিবিআই নেবে।’
তবে এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগেই সিবিআইয়ের প্রধান কর্মকর্তা তাকে থামিয়ে দেন৷
তবে নিরজ কুমারের এ দাবি প্রত্যাখান করেছেন ওই সময়ে সিবিআইয়ের পরিচালক বিজয় রামা রাও। তিনি বলেন, আত্মসমর্পনের কোন প্রস্তাব দাউদ ইব্রাহিমের পক্ষ থেকে আসেনি। যদি এ ধরণের কোন ঘটনা ঘটেও থাকে তাহলে তা আমাকে জানানো হয়নি।