আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় এসেছেন। প্রায় এ দশক পর শ্রীলঙ্কায় কোনো মার্কিন মন্ত্রীর এই প্রথম পদার্পন।
বলা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ সফর আয়োজিত হয়েছে। বিগত সরকার মাহিন্দর রাজাপাকসের সঙ্গে মানবাধিকার সংক্রান্ত বিরোধের জের ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শ্রীলঙ্কার সাম্পর্কিক শীতলতা তৈরি হয়েছিল।
বর্তমান সরকার মৈত্রীপালা সিরিসেনার সময়ে বিদ্যমান শীতলতাকে উষ্ণতায় পরিবর্তিত করতে চায় যুক্তরাষ্ট্র-প্রশাসন।
মৈত্রীপালা সিরিসেনা চলতি বছরের জানুয়ারি মাসে এক চমক জাগানিয়া নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ রাজাপাকসেকে পরাজিত করেন। কোণঠাসা তামিল ও মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেয়ে এ অভিনব বিজয়ের মুখ দেখেন সিরিসেনা- এমনটাই বলা হয়।
কেরি শ্রীলঙ্কায় পা রেখে প্রথমেই সর্বশেষ নির্বাচনের নিরপক্ষেতা বিষয়ে স্তুতিবাক্য উচ্চারণ করেন। এবং রাজাপাকসেকে ধন্যবাদ জানান। কারণ সাবেক নেতা নির্বাচনী ফলাফল আসার পর নবাগত রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানিয়েছিলেন।
মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতি দমন ও সামাজিক সম্প্রীতি পুনরুদ্ধার হবে কেরি-সিরিসেনা বৈঠকের আলোচ্য বিষয়বস্তু।

