ঢাকাFriday , 1 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ জুনের মধ্যে শ্রম আইন বিধিমালা

Link Copied!

Workerনিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আগামী ৩০ জুনের মধ্যে শ্রম আইন বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, ডিপিডিসি শ্রমিক-কর্মচারী লীগ ও যুব শ্রমিক লীগের আয়োজনে র‌্যালী পূর্বক সামবেশে শ্রম প্রতিমন্ত্রী এ কথা জানান।
শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘এ সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এজন্যই আগামী ৩০ জুনের মধ্যে শ্রম আইন বিধিমালা প্রণয়ন করা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের উপরই এদেশের উন্নয়ন নির্ভরশীল। রানা প্লাজার মতো যেন আর কোনো ঘটনা না ঘটে সে ব্যবস্থাই সরকার করছে।’
চুন্নু বলেন, ‘অনেক কারখানা মালিক তাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে চায় না। এ জন্যই শ্রম আইন বিধিমালা কার্য্যকরের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে।’