ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালের জন্য প্রায় ৪২ কোটি ডলার চাইলো জাতিসংঘ

Link Copied!

nepalআন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৪১ কোটি ডলার (৪১৫ মিলিয়ন ডলার) অর্থ সাহায্যের আহ্বান জানিয়েছে  জাতিসংঘ। আগামী তিন মাসের জন্য নেপাল সরকারের জরুরি ভিত্তিতে ত্রাণকাজের জন্য এই অর্থ প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে নেপালের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে অব্যবস্থাপনার ঘটনায় সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে। সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে হতাশা  দেশটির সাধারণ মানুষ। অনেক গ্রামবাসী ত্রাণ বহনকারী ট্রাক আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেশটির সরকার বলছে, এই দুর্যোগ দেশটিকে সব দিক থেকে বিপন্ন করে তুলেছে।
এমন অবস্থায় জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৪১৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল গঠনের আহ্বান জানালো।
শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর পরই নেপালে জরুরি ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি প্রত্যন্ত অনেক এলাকায় বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাবার ও পানির জন্য হাহাকার থাকলেও তাদের জন্য তেমন কোনও ব্যবস্থা হয়নি। দেশটির মধ্যাঞ্চলের হারিসিদ্ধি নামে একটি গ্রামে বেঁচে যাওয়া লোকজন বলছেন, এখনো পর্যন্ত কোনধরনের সাহায্যই পাননি তারা।
থারাম আল মহারাজন নামে একজন ব্যক্তি জানান, ‘ত্রাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে বলে তারা শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনোকিছু চোখেও দেখেননি তারা। এমনকি এক প্যাকেট বিস্কুট কিংবা নিয়েও নুডুলসও কেউ আসেনি।’
নেপালে গত শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দশ হাজার। জাতিসংঘের হিসেবে শক্তিশালী ওই ভূমিকম্পে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্তর হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।