ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমবেদনা জানাতে মোদিকে নওয়াজের ফোন

Link Copied!

Newajআন্তর্জাতিক ডেস্ক : ভারতের ভূমিকম্পে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোনে তার সমবেদনা প্রকাশ করেন।
গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে ভারতে সবমিলিয়ে ৭৮ জন মারা গেছে বলে বুধবার এক সরকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছে আরো ৫৬০ জন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির এক টুইটার বার্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। টুইটারে মোদি বলেন,‘প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফোনে সাম্প্রতিক ভূমিকম্পে ভারতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এসময় তিনি ভূমিকম্পের পর নেপালে ভারত যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তারও ব্যাপক প্রশংসা করেছেন। জবাবে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
এ সময় সার্ক ভুক্ত দেশগুলোতে যৌথভাবে উদ্ধার ও ত্রাণ ও তৎপরতা নিয়ে নিয়মিত মহড়ার আয়োজনের তাগিদ দিয়েছেন মোদি। টুইটারে মোদি আরো জানিয়েছেন,‘সার্ক দেশগুলোর উদ্ধার টিমগুলো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে একটি বার্ষিক মহড়ার আয়োজন করতে পারে। ওই দলে উদ্ধারকর্মীদের পাশাপাশি চিকিৎসকরাও অংশ নিতে পারে।’ এ ধরনের মহড়া প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনবে বলে মনে করছেন মোদি। তার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
এছাড়া দুই নেতা এ অঞ্চলে অসময়ের বৃষ্টি এবং শষ্যাদির ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়েও কথাবার্তা বলেন।