ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে ‘রেসকিউ কমিটি’ উৎখাত করেছে রুশপন্থীরা

Link Copied!

IRC-officeআন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক ‍উদ্ধারকারী পরিষদের কর্মীদের গুপ্তচর সন্দেহে চিহ্নিত করে বের করে দিয়েছে সশস্ত্র রুশপন্থীরা।
ইউক্রেন ও পূর্বাঞ্চলীয় রুশপন্থীদের অবিরত গৃহযুদ্ধে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করার পর আন্তর্জাতিক মহলে সাধারণদের সহায়তা দেয়ার উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তা উপলব্ধ হয়। যার প্রেক্ষিতে তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা আইআরসি।
এ কমিটির দপ্তর গঠিত হয়েছিল রুশপন্থী অধ্যুষিত দনেৎস্কে। ত্রাণতৎপরতা চালানোর সময়ে গণসংযোগকালে প্রত্যন্ত এলাকায় যেত হয়েছে কমিটির সদস্যদের। রুশপন্থীরা বিষয়টি ভালো চোখে দেখেনি। সম্প্রতি মুখোশধারী সশস্ত্র একটি দল কমিটির দনেৎস্কের দপ্তরে তল্লাশি চালায়।
গুপ্তচরবৃত্তির যে অভিযোগ তারা এনেছিল, তার অনুকূল কোনো প্রমাণ রুশপন্থীরা খুঁজে না পেলেও, কমিটির তৎপরতা আর এগোতে না দিতেই বদ্ধপরিকর। এ মানবতাবাদি কমিটির কেন্দ্রে রয়েছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। যা রুশপন্থীদের সন্দেহকে আর ঘনীভূত করেছে।
ডেভিড মিলিব্যান্ড এখনও রুশপন্থীদের দ্বারা তার কমিটিকে উৎখাত করার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।