ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিবুর মুজিবুরের বিরুদ্ধে চার্জ দাখিলের নির্দেশ

Link Copied!

International-Crimes-Tribunal-নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ১৭ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণীর আদেশ দেন।
এসময় ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় আবেদন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
এর আগে গতকাল বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই দুই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল এই দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। এতে ২১ জন সাক্ষির জবানবন্দি লিপিবদ্ধ করেছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত বড় মিয়া ও আঙ্গুর মিয়ার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।